জামুড়িয়া,২১ এপ্রিল: কোন নাম পরিচয় ছাড়াই জামুরিয়ার বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জির ছবি সহ পোস্টার সাটিয়ে রাস্তার ধারেই জামুরিয়ার বিজেপি প্রার্থীকে ভোট দানের থেকে বিরত থাকার সাবধান বাণী দেওয়া পোস্টার লক্ষ্য করা গেল মঙ্গলবার । দেখা যায় জামুরিয়ার এ বি পিট ও কেদুলিয়া মোরের মাঝেই চাঁদা থেকে জামুরিয়া যাওয়ার রাস্তার ধারে এক প্লাস্টিকের নেটে লাগানো থাকে এই পোস্টার। যেখানে এদিন প্রার্থীর ছবি একটি পোস্টার এর মধ্যে দিয়ে অপরটিতে একটি সাবধান বাণী লিখে লাল নীল কালিতে, ভোটারদের বিজেপি প্রার্থীকে ভোটদানের থেকে বিরক্ত থাকার আবেদন জানানো হয়। পোস্টারে অভিযোগ তোলা হয় ডাক্তার বিজন মুখার্জির চারিত্রিক বিষয় নিয়ে। সেখানে গৃহপরিচারিকা নিয়ে বেশ কিছু কথা তুলে ধরা হয়। এমনকি ডাক্তার বিজন মুখার্জির নামে অভিযোগ দায়ের হয়েছে বলেও দাবি করা হয় এই পোস্টারে। এমনই সকল লেখা পোস্টের সামনে আসায় অনেকটাই চাঞ্চল্য ছড়ায় জামুরিয়া এলাকায়। যদিও এ বিষয়ে বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জী তার বক্তব্যে দাবি করেছেন যে সময়ের কথা এই পোস্টারে উল্লেখ করা হয়েছে সে সময় তিনি সেখানে ছিলেনই না আর তার বিরুদ্ধে কখনোই কোথাও কোন অভিযোগ হয়নি। তার দাবি শুধুমাত্র তাকে কালিমা লিপ্ত করার জন্য নির্বাচনের আগেভাগে নানান পরিকল্পনা করে চলেছে বিরোধীদল , যা কখনোই সুস্থ রাজনীতিতে কাম্য নয়।
বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন করে পোস্টার জামুড়িয়ায়
RELATED ARTICLES



