Thursday, April 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রথম দফার ভোট নিয়ে তৎপরতা আসানসোল ও দুর্গাপুরে    

প্রথম দফার ভোট নিয়ে তৎপরতা আসানসোল ও দুর্গাপুরে    

আসানসোল ও দুর্গাপুর,২২ এপ্রিলঃ রাত পোহালেই বৃহস্পতিবার সকালে শুরু হতে চলেছে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার ভোটগ্রহন। গোটা রাজ্যের ১৬ টি জেলার সব মিলিয়ে মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে বৃহস্পতিবার। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভা কেন্দ্র আছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে আসানসোল ও দুর্গাপুরে বুধবার সকাল থেকেই তৎপরতা শুরু হয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে,পশ্চিম বর্ধমানে নয়টি বিধানসভার জন্য মোট তিনটি ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার হয়েছে। ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী ভোট কর্মীদের হাতে তুলে দিতে আসানসোলে হয়েছে দুটি  ডিসিআরসি এবং একটি হয়েছে দুর্গাপুরে। আসানসোলের দুটি ডিসিআরসি হল আসানসোল ধাদকা পলিটেকনিক কলেজ এবং আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। বুধবার সকাল থেকেই আসানসোলের দুই ডিসিআরসিতে ভোটকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লাইনে দাঁড়িয়ে ইভিএম ভিভিপ্যাট সহ অন্যান্য ভোট কর্মীদের সংগ্রহ করতেও দেখা যায়। ডিসিআরসিতে সেক্টর অফিসার ও অন্য অফিসারদের কড়া নজরদারিতে ভোট কর্মীরা তাদের সামগ্রী নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করেন।  সব কিছু নেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভোটকর্মীরা একে একে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিতে শুরু করেন। জেলার তিনটি ডিসিআরসিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডিসিআরসি থেকে ভোটকর্মীদের বুথে পৌঁছে দিতে রাখা হয়েছে কয়েকশো বাস ও ছোট গাড়ি। ভোট কর্মীদের সঙ্গে বুথে যাবেন কেন্দ্রীয় বাহিনীও। পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী দপ্তর থেকে বলা হয়েছে,বুধবার সন্ধ্যার মধ্যেই সমস্ত ভোটকর্মীকে তাদের নির্দিষ্ট বুথে পৌঁছে যেতে হবে। এদিন সকালে দুর্গাপুরে ডিসিআরসি পরিদর্শন করেন জেলা নির্বাচনী অফিসার এস পোন্নাবলম। তিনি জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন,তার জন্য কমিশনের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments