Thursday, April 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকমিশনের ভুলে ভোটের আগের দিন দুর্গাপুরে হয়রানির শিকার বিএলও-রা

কমিশনের ভুলে ভোটের আগের দিন দুর্গাপুরে হয়রানির শিকার বিএলও-রা

দুর্গাপুর,২২ এপ্রিলঃ রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন। রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোট নেওয়া হবে ২৩ এপ্রিল। এরমধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনের ভোট। তারজন্য প্রশাসনিক স্তরে সব ধরনের তৎপরতা চলছে। এই ভোটে বিএলও-দের বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু, ভোটের ঠিক আগের দিনই বিএলও-দের বিপাকে পড়তে হল। নির্বাচন কমিশনের ভুলের জন্যই তাদের অযথা হয়রানি হতে হল। জানা গেছে,কমিশনের পক্ষ থেকে এক নির্দেশে সোমবার সকালে বিএলও-দের দুর্গাপুরের ডিসি-আরসি কেন্দ্রে হাজির হতে হয়েছিল। সেখানে পৌঁছে তাঁরা জানতে পারেন তাঁদের জন্য নির্দিষ্ট কোনও কাজ নেই। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিএলও-রা। তাদের অভিযোগ, কোনো কাজ ছাড়াও অযথা ডেকে এনে গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়েছে তাঁদের। জল,বসার ব্যবস্থা এমনকি গাড়ি প্রবেশ নিয়েও সমস্যা তৈরি হয় বলেও অভিযোগ তাদের। স্বাভাবিকভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহকুমা শাসকের সামনেই বিএলও-রা বিক্ষোভ দেখান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। জয়ন্তী টুডু নামে এক বিএলও বলেন, “আমাদের ডাকা হয়েছে,কিন্তু এসে দেখি কোনও কাজই নেই। এই গরমে আমাদের হয়রানি করা হল”। পরে অবশ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় যে ভুলবশত তাঁদের ডাকা হয়েছিল। সকল বিএলওকে বাড়ি ফিরে যেতে বলা হয় এবং বৃহস্পতিবার সকালে সরাসরি নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। কমিশনের এই ধরনের কাজে বিএলও-দের মধ্যে যেমন ক্ষোভ সঞ্চার হয়েছে,তেমনই ভোটের আগে প্রশাসনিক সমন্বয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments