Friday, April 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবুথে গিয়ে হতবাক বৃদ্ধা, শুনলেন তাঁর ভোট হয়ে গেছে!

বুথে গিয়ে হতবাক বৃদ্ধা, শুনলেন তাঁর ভোট হয়ে গেছে!

দুর্গাপুর,২৩ এপ্রিলঃ রাজ্যে দুদফার প্রথম দফার ভোট হচ্ছে বৃহস্পতিবার। দুর্গাপুরের ২টি বিধানসভা আসনেও সকাল থেকে চলছে ভোট গ্রহন। কিন্তু এক বৃদ্ধা ভোট দিতে গিয়ে চরম হতাশার শিকার হলেন। বুথের ভোটকর্মীরা তাঁকে বলে দিলেন- আপনার ভোট হয়ে গেছে। একথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দা গীতা অধিকারী  নামে ওই বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতি হাই স্কুলের ১৫ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর বুথের। ভোটকর্মীরা তাঁকে একথা জানালে গীতাদেবী তাদের বলেন,তিনি নিজে তো আগে আসেননি। এখনই ভোট দিতে এলেন। তাহলে কে তাঁর হয়ে ভোট দিলেন? ভোটকর্মীরা এর কোনো জবাব দিতে পারেনি। ফলে,চরম হতাশ হয়েই ভোট না দিয়েই ফিরতে হল ওই বৃদ্ধাকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল প্রার্থী কবি দত্ত ভোট কেন্দ্রে পৌঁছে ভোটারের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন,এই ঘটনায় নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments