দুর্গাপুর,২৩ এপ্রিলঃ ক্যাম্পে বসে থাকা বিজেপির মহিলা কর্মীদের উত্যক্ত করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুর পূর্ব বিধানসভার অধীন অমরাবতী ভ্যামবে কলোনির ১০৪ নম্বর বুথে। বিজেপির অভিযোগ, এদিন ভোটের শুরুর সময় সকাল থেকেই বিজেপির ক্যাম্প অফিসে বসে থাকা মহিলাদের উত্ত্যক্ত করছিলেন কিছু তৃণমূল কর্মী সমর্থক। অবশেষে ঘটনার প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং দুই দলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি বলেন পুলিশের সামনে মদের বোতল ছুড়ে মারা হয়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ছাড়াও খবর পেয়ে সেখানে আসেন তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। পরিস্তিতি সামলাতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও কুইক রেস্পন্স টিম। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি এই অশান্তির জন্য তৃণমূলকে দায়ী করলেও তৃণমূল নেতা দীপঙ্কর লাহার অভিযোগ, হার নিশ্চিত বুঝতে পেরে বিজেপি অশান্তি বাঁধানোর চেষ্টা করছে।
তৃণমূল ও বিজেপি কর্মীদের হাতাহাতিতে উত্তেজনা দুর্গাপুরে
RELATED ARTICLES



