Friday, April 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গস্বামীকে হুইল চেয়ারে নিয়ে এসে ভোট দিলেন বৃদ্ধা

স্বামীকে হুইল চেয়ারে নিয়ে এসে ভোট দিলেন বৃদ্ধা

আসানসোল,২৩ এপ্রিলঃ বয়সের কারনে যে সব বয়স্ক ভোটার বুথ কেন্দ্রে এসে ভোট দিতে পারেন না,নির্বাচন কমিশন প্রতিবারের মতো এবারও এই সব ভোটারদের বাড়ি গিয়ে তাদের ভোট নেওয়ার ব্যবস্থা করেছে। অনেকেই এই ভাবে আগেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরকমই এক বয়স্ক দম্পতি হলেন আসানসোলের রানী গোস্বামী এবং তাঁর স্বামী। সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিকদের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও, সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আসানসোলের ছবি রানী এবং তাঁর স্বামী। জানা গেছে,যখন বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তখন ছবি দেবী মেয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। তাই,বাড়িতে ভোট দেওয়ার সুযোগ পাননি। অবশেষে বৃহস্পতিবার বাধ্য হয়ে শারীরিক কষ্ট সত্ত্বেও হুইল চেয়ারে করে এলআইসি বুথে এসে ভোট দিতে হল এই বৃদ্ধ দম্পতিকে। অসুবিধা সত্ত্বেও স্বামীকে সঙ্গে নিয়ে নিজেই বুথে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তিনি। সব বাধা উপেক্ষা করে ভোট দিতে আসা এই বৃদ্ধ দম্পতির দৃঢ় ইচ্ছাশক্তিই যেন এক বড় বার্তা দিয়ে গেল—অধিকার প্রয়োগের ক্ষেত্রে বয়স বা শারীরিক অসুবিধা কোনও বাধা নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments