দুর্গাপুর,৩০ এপ্রিলঃ বুধবারের পর বৃহস্পতিবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি দেখা গেল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গতকালের মতো এদিন বিকেলের দিকে হঠাৎ করেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল খনি শিল্পাঞ্চলেও। ঝড় বৃষ্টির কারনে এদিন দুর্গাপুরের দিনের স্বাভাবিক আবহাওয়া বদলে গিয়ে বিকেলের দিকে ধীরে ধীরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। চারদিক অন্ধকার করে ঘন মেঘ জমতে শুরু করে, যার জেরে সাধারণ মানুষের মধ্যেও আশঙ্কা তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ো হাওয়া। প্রবল বেগে বইতে থাকে হাওয়া। ঝড়ো হাওয়ার পরেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। একের পর এক বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রবল বর্ষণের জেরে অল্প সময়ের মধ্যেই রাস্তাঘাট কার্যত শুনশান হয়ে পড়ে। তবে,প্রচন্ড গরমের থেকে অনেকটাই স্বস্তি দেয় এই ঝড়বৃষ্টি।
ঝড় বৃষ্টিতে আবহাওয়ায় বদল দুর্গাপুরে
RELATED ARTICLES



