দুর্গাপুর,২ মেঃ সোমবার সকাল থেকে শুরু হবে ভোট গণনা। তার আগে দলীয় প্রার্থী,এজেন্ট ও কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। শনিবার সন্ধায় দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে এই বৈঠক আয়োজিত হয়। মূলত গণনা কেন্দ্রে দলের যেসব কর্মীরা থাকবেন সেখানে তাদের ভূমিকা কি হবে ? এটা ছিল বৈঠকের মুখ্য বিষয়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলার প্রার্থী ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুনীল বনশল। সাথে ছিলেন আরও কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, প্রত্যেক কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন গণনা কেন্দ্র ছেড়ে না যান। শেষ পর্যন্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। রবিবার খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রংরুমে যেন কর্মীরা সবসময় থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। দলের মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, গণনাকে কেন্দ্র করে এই বৈঠক।দুর্গাপুরের আগে আসানসোলে একই বিষয়ে বৈঠক আয়োজিত হয়। সেখানে আসানসোল ও পুরুলিয়া জেলার প্রার্থীরা ছিলেন।
ফল প্রকাশের আগে দুর্গাপুরে জরুরি বৈঠক বিজেপির
RELATED ARTICLES



