Thursday, April 30, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে ডিভিসির উদ্যোগে স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন   

দুর্গাপুরে ডিভিসির উদ্যোগে স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন   

দুর্গাপুর,৩০ এপ্রিলঃ দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) তাদের ৮০০ মেগাওয়াটের নতুন তাপবিদ্যুৎ ইউনিট চালু হওয়ার আগেই স্থানীয় বাসিন্দাদের জন্য তৈরী করে দিল আধুনিক মানের একটি স্কুল। দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় বৃহস্পতিবার এই অত্যাধুনিক স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন হল। এখানে শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। স্কুলের উদ্বোধন করেন ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার। এরজন্য ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন, নতুন বিদ্যুৎ ইউনিটের কাজ এগিয়ে চলেছে। কিন্তু তাদের লক্ষ্য শুধু শিল্পোন্নয়ন নয়, সামাজিক উন্নয়নও। এই স্কুলের মাধ্যমে এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল শিশুদের শুধু বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা দেওয়া হবে না, বরং তাদের জন্য আধুনিক খেলাধূলার ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে ডিভিসির উপদেষ্টা দিলীপ আগাস্তি, তথাগত পাণ্ডে এবং ডিটিপিএসের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments