Sunday, June 21, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনীট পরীক্ষা থাকায় একদিন আগেই বাঁকুড়ায় পালিত যোগ দিবস

নীট পরীক্ষা থাকায় একদিন আগেই বাঁকুড়ায় পালিত যোগ দিবস

বাঁকুড়া,২০ জুনঃ রবিবার দেশ জুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। ব্যতিক্রম বাঁকুড়া শহরের আটটি শিক্ষা প্রতিষ্ঠান। নীট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র হওয়ায় ওই আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারই পালিত হয়ে গেলো আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্য তথা দেশ জুড়ে আগামীকাল ঘটা করে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এ রাজ্যে বিভিন্ন স্কুল,কলেজ,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি দফতর, বেসরকারি সংগঠন, ক্লাব সংগঠনের উদ্যোগে রবিবার পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। কিন্তু ২৪ ঘন্টা আগেই যোগ দিবসের অনুষ্ঠান সেরে নিল বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুল,বঙ্গ বিদ্যালয়,বাঁকুড়া হিন্দু হাইস্কুল ও বাঁকুড়া খ্রিষ্টান কলেজিয়েট স্কুল সহ মোট ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে,রবিবার ওই ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে নীট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থাকায় আগামীকাল যোগ দিবস পালন সম্ভব নয়। তাই আগেভাগেই যোগ দিবসের অনুষ্ঠান সেরে নিল ওই স্কুল ও কলেজগুলি। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা,এস আই অফ স্কুল বাঁকুড়া সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments