দুর্গাপুর,২১ জুনঃ ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি দেশ ও রাজ্য জুড়েও নানা কর্মসূচির আয়োজন করা হয়। সেই উপলক্ষে দুর্গাপুর পুরসভা, এডিডিএ, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধায়কদের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু রোডে আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসিপি,সিআই-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এদিন বিপুল সংখ্যক মানুষ যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত যোগচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে বিশ্ব যোগা দিবস পশ্চিম বর্ধমান জেলাতেও পালন করা হয়। বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর স্কুল প্রাঙ্গণ শিক্ষাঙ্গন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ দিনটি পালন করা হয়। আজ সকাল ৬টায় আসানসোল পেলো গ্রাউন্ডে পালিত হলো বিশ্ব যোগা দিবস। এখানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পুন্নমবলম,রাজ্যের পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার,পাণ্ডবেশ্বরে বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি প্রমূখ। একই সঙ্গে পুলিশের উদ্যোগেও বিভিন্ন থানার সঙ্গে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতেও বিশ্ব যোগা দিবস পালন করা হয়। এখানে ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক মিহির কুমার দের নেতৃত্বে ফাঁড়ি প্রাঙ্গনে আয়োজিত যোগ শিবিরে পুলিশ আধিকারিক,পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় একাধিক ক্লাব ও সংগঠনের উদ্যোগেও বিশ্ব যোগ দিবস পালন করা হয়।
শিল্পাঞ্চল মেতে উঠল আন্তর্জাতিক যোগ দিবসে
RELATED ARTICLES



