Tuesday, June 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর জুড়ে যোগ শিবিরের পাশাপাশি দেখা গেল যোগাসন প্রদর্শনীও

দুর্গাপুর জুড়ে যোগ শিবিরের পাশাপাশি দেখা গেল যোগাসন প্রদর্শনীও

সংবাদদাতা,দুর্গাপুরঃ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দুর্গাপুর জুড়ে দেখা গেছে প্রবল উৎসাহ ও উদ্দীপনা। শহরের বিভিন্ন এলাকায় যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। অনেক শিবিরেই কলকাতার রেড রোডে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম,সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়াম সহ শহরের নানা জায়গায় হাজার হাজার বিভিন্ন বয়সের মানুষ সেই সব যোগ শিবিরে অংশ নেয়। প্রশাসনের তরফে যোগ দিবস পালনে সক্রিয় ভূমিকা নেওয়া হয়েছিল। এডিডিএ, পুরসভা,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট,মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যোগ দিবস পালনে সব রকম ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন শিবিরে উৎসাহীদের ভীড় ছিল চোখে পড়ার মতো।  সকালের পাশাপাশি বিকেল ও সন্ধ্যের দিকেও দুর্গাপুরের বেশ কয়েকটি এলাকায় যোগ চর্চা নিয়ে কর্মসূচী পালন করা হয়েছে। যেমন সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান সংলগ্ন নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবে বিশ্ব যোগা দিবস উপলক্ষে  যোগাসন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই যোগ প্রদর্শনীতে নন্ কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের মহিলা পরিচালিত দুটি যোগ কেন্দ্রের প্রশিক্ষক স্বাতী  ভট্টাচার্য ও রূমকি দাসগুপ্তর পরিচালনায় তাদের ছাত্রীরা বিভিন্ন যোগ ব্যায়াম ও প্রাণায়ামে অংশ নেয়। এছাড়াও আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে ধ্যান ও প্রাণায়ামেরও আয়োজন করা হয়েছিল এখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়,সাহারা হাসপাতালের ডাইরেক্টর সোমা মুখার্জি,বিশিষ্ট পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জী,দুর্গাপুর রোটারি ক্লাব স্মার্ট  সিটির প্রাক্তন সভাপতি রূপম  লাহা ও সিটি সেন্টার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস। মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় বলেন,যোগ ব্যায়ামের অভ্যাস নিয়মিত না করলে কোন শারীরিক উপকার পাওয়া যায় না। তাই,সকলের উচিৎ নিয়মিত যোগাভ্যাস করুন। পুলিশ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বলেন,পুলিশ বিভাগে তাদের চাকরিতে নির্দিষ্ট  সময়ের কোন অবকাশ না মেলায় সবসময় যোগাভ্যাস করা সম্ভব হয় না। কিন্তু নিয়মিত যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments