Tuesday, June 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিনা নোটিশে বহিষ্কার,৩১ জন শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকারে

বিনা নোটিশে বহিষ্কার,৩১ জন শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকারে

সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ বিনা নোটিশে ৩১ জন শ্রমিককে বহিষ্কার করল কারখানা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি এলাকায় অবস্থিত নেপচুন নামে একটি বেসরকারি ইস্পাত কারখানায়। হঠাৎ করে কাজ চলে যাওয়ায় চরম বিপাকে পড়ে গেলেন এতোজন শ্রমিক এবং তাদের পরিবার। কাজে বহাল রাখার দাবিতে তারা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান। বিধানসভা ভোটের ফল ঘোষণার ঠিক পরদিনই রহস্যজনকভাবে এই সংস্থায় কর্মরত ৩১ জন শ্রমিককে বিনা নোটিশে বহিষ্কার করেছেন বলে দাবি। সোমবার নিজেদের কাজ ফিরে পেতে কারখানার গেটের সামনে ছেলে বউ  ও পরিবার নিয়ে হাজির হন শ্রমিকরা। শ্রমিকদের এই আন্দোলনে তাদের পাশে দেখা গেল সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু কে। বহিষ্কৃত শ্রমিক অজয় বাউরী ও সুভাষ রুইদাসরা জানান,তারা কোন রাজনৈতিক দল করেন না। কিন্তু, বিধানসভা ভোটের ফল ঘোষণার ঠিক পর দিনই তাদের কাজ থেকে বহিষ্কার করা হয়। তারা বুঝতেই পারছেন না ঠিক কি কারনে তাদের বহিষ্কার করা হলো। শ্রমিকদের আন্দোলনের পাশে থাকা সিআইটিইউ নেতা রঞ্জিত মুখার্জী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গরিব শ্রমিকদের অন্যায় ভাবে বিনা নোটিশে তাঁদের কাজ থেকে বহিষ্কার করা হয়েছে’। কাজ হারিয়ে এখন হতাশ শ্রমিকরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়ে চলেছেন। জানা গেছে,বরখাস্ত হওয়া শ্রমিকদের অনেকেই কারখানার জন্ম লগ্ন থেকেই কাজ করছেন। কেউ ৬৮ বছর ধরে কাজ করে আসছেন। সিটুর পক্ষ থেকে এনিয়ে  কারখানার মালিক হিমাংশু বানসাল সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। শ্রমিকদের কাজে ফেরানো না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন সিটু নেতা রঞ্জিত মুখার্জী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments