সংবাদদাতা,দুর্গাপুরঃ মসজিদের জমি দখল করে দীর্ঘকাল ধরে চলা তৃণমূলের একটি কার্যালয় অবশেষে সংশ্লিষ্ট ঈদগাহ কমিটির কাছে ফিরিয়ে দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনা কাঁকসা থানার জাঠগড়িয়া এলাকা। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি জমির উপর থাকা তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাঁকসার জাঠগড়িয়া এলাকায় ঈদগাহ কমিটির জমির উপর তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠেছিল। একাধিকবার জমি খালি করতে বলা হলেও সেই জমি খালি হয়নি বলে বিজেপির অভিযোগ। অবশেষে এদিন সকালে বিজেপির কর্মী সমর্থকরা সেই দলীয় কার্যালয়ের ভেতর থেকে তৃণমূলের যাবতীয় জিনিসপত্র বের করে দেয়। দলীয় কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু লাঠি উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় এলে এই লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারার ছক করেছিল তৃণমূল। বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র গড়াই ও বুথ সভাপতি মহাদেব সরেন দাবি করেন,কোন ধর্ম না দেখে আজ আমরা ঈদগাহ কমিটির জমি ঈদগাহ কমিটির হাতে ফিরিয়ে দিলাম। এতদিন ধরে তৃণমূল দখল করে রেখেছিল। আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে। মসজিদ কমিটির আব্দুল রশিদ বলেন,তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। আজ আমাদের জমি আমাদের হাতে ফিরিয়ে দিল বিজেপি। আমরা খুশি।
মসজিদের জমিতে তৃণমূলের কার্যালয়,ফিরিয়ে দিল বিজেপি
RELATED ARTICLES



