দুর্গাপুর,১১ জুলাইঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে দুর্গাপুরের ইউ সি ডব্লিউ ইউ’র হলে আজ আয়োজন করা হয়েছিল রান্না নিয়ে এক বিজ্ঞানভিত্তিক কর্মশালা। ভরা বর্ষনের মধ্যেও এই কর্মশালায় ৬৭ জন মহিলা উপস্থিত হয়েছিলেন। কাঁকসা,দুর্গাপুর সত্যেন বসু, দুর্গাপুর ইস্পাত,অন্ডাল ও রানীগঞ্জ, মোট ছ’টি বিজ্ঞান কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধিরা যোগ দেন। কিভাবে কম খরচে হেল্থ ড্রিংকস তৈরি করা যায়,কম জ্বালানী ব্যবহার করে রান্না কিভাবে করা যায়,সব্জী ও বাজারের মাংস রান্নার আগে কিভাবে জীবানুমুক্ত করা যায়, বাড়িতেই ভেষজ পদ্ধতিতে কিভাবে গায়ে মাখা সাবান,ডিটারজেন্ট,হারপিক এবং জীবানুনাশক ফিনাইল তৈরি করে স্বনির্ভর হওয়া যায় এসব বিষয়ে এই কর্মশালায় হাতে কলমে শেখানো হয়। প্রধান প্রশিক্ষিকার ভূমিকায় ছিলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা তনুশ্রী চক্রবর্তী,আসানসোল কেন্দ্রের সম্পাদক ও জেলা কমিটির সদস্যা স্বপ্না চট্টরাজ, মিঠু চক্রবর্তী,মৌসুমী চক্রবর্তী প্রমুখ। শুরুতেই বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন করেন জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্যা ডাঃ রুনু মুখার্জী এবং প্রাক্তন রাজ্য কাউন্সিল সদস্যা অরুন্ধুতি ভাদুড়ী। হলের প্রবেশ দ্বারে সবুজ ফিতে কেটে কর্মশালার উদ্বোধন করা হয়। স্বাগত ভাষণ দেন ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদ্যুৎ মুখার্জি। কেন এই কর্মশালা সেবিষয়ে বলেন মঞ্চের জেলা সম্পাদক ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্লোল ঘোষ। কর্মশালায় কিংশুক মুখার্জি,অরুন কিরণ চ্যাটার্জী,ধনুষধারী রাই,রাম প্রনয় গাঙ্গুলীর মতো বিজ্ঞান মঞ্চের রাজ্য স্তরের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
রান্নাঘরে বিজ্ঞান কর্মশালায় মহিলাদের উদ্দীপনা
RELATED ARTICLES



