বাঁকুড়া,২৬ জুলাইঃ বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত সালমা অঞ্চলের তৃণমূল সভাপতি বারাণসী গড়াই ওরফে বারুকে গ্রেফতার করলো শালতোড়া থানার পুলিশ। তৃণমূলের আমলে প্রভাবশালী এই অঞ্চল সভাপতি কে আটক করে বেশ কিছুটা পথ রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বারাণসী গরাইয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণা,পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি আদায় এবং তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বিজেপি কর্মী সমর্থকদের মারধর, এলাকায় অশান্তি সৃষ্টি এবং স্থানীয় বিজেপি বিধায়কের গাড়িতে হামলার ঘটনাতেও তাঁর নাম উঠে আসে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাগুলির তদন্তের সূত্র ধরেই পুলিশ পদক্ষেপ নিয়েছে। রবিবার তাকে বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হলে তার জামিন নাকচ হয়।বিজেপির মন্ডল সভাপতি অরূপ মন্ডল বলেছেন,আগের সরকারের আমলে পঞ্চায়েতগুলিতে নানা ক্ষেত্রে দূর্ণীতি হয়েছে। সেই সব অভিযোগে যারা যুক্ত আছে তাদের কাউকে ছাড়া হবে না। তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আর্থিক দূর্ণীতির অভিযোগে তৃণমূলের প্রভাবশালী অঞ্চল সভাপতি গ্রেফতার
RELATED ARTICLES



