Monday, November 9, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের তীব্রতা এতটাই বেশি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও একটি দমকলের ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়। গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের উৎস কী,তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। পাশাপাশি, এত বিপুল পরিমাণ প্লাস্টিক কীভাবে একটি গোডাউনে খোলা অবস্থায় মজুত করা হচ্ছিল এবং কীভাবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে চলছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সময় মতো দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments