সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা এলাকায় ডেকোরেটর্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গোডাউনের ভিতরে থাকা ডেকোরেটর্সের বিভিন্ন সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। গোডাউনের ভিতরে থাকা বিভিন্ন ডেকোরেটর্সের সামগ্রী আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দুর্গাপুরের বেনাচিতিতে ডেকোরেটর্সের গোডাউনে ভয়াবহ আগুন
RELATED ARTICLES



