Thursday, August 6, 2026
Google search engine
HomeUncategorizedসড়ক নিরাপত্তায় অন্ডাল ট্রাফিক গার্ডের চক্ষু পরীক্ষা শিবির

সড়ক নিরাপত্তায় অন্ডাল ট্রাফিক গার্ডের চক্ষু পরীক্ষা শিবির

সংবাদদাতা,অন্ডালঃ  সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে অন্ডাল ট্রাফিক গার্ডের উদ্যোগে ১৯ নম্বর জাতীয় সড়কের টপলাইন মোড়ে আয়োজন করা হয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে পথচলতি সাধারণ মানুষের পাশাপাশি পেশাদার ও বাণিজ্যিক গাড়ির চালকদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের চোখের বিভিন্ন সমস্যা শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ দেন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়,নিরাপদ সড়ক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো সুস্থ দৃষ্টিশক্তি। অনেক ক্ষেত্রেই চোখের সমস্যার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। সেই কারণেই চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্তারা। অন্ডাল ট্রাফিক গার্ডের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা,পথচলতি মানুষ এবং গাড়িচালকরাও। তাঁদের মতে,এই ধরনের উদ্যোগ একদিকে যেমন সড়ক নিরাপত্তা জোরদার করবে,অন্যদিকে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments