Monday, September 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাংলাদেশীদের নাগরিকত্ব দেওয়া শুরু হবে,দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ঘোষণা

বাংলাদেশীদের নাগরিকত্ব দেওয়া শুরু হবে,দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ঘোষণা

দুর্গাপুর,৬ সেপ্টেম্বরঃ  উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের বিষয়টি নিয়ে এবার আরও তৎপর কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। খুব শীঘ্রই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে দুর্গাপুরে এসে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নাগরিকত্বের জন্য সরাসরি জেলা শাসকের কাছে আবেদন করা যাবে বলেও জানান তিনি। তাঁর দাবি,জেলা শাসকদের মাধ্যমে প্রক্রিয়া শুরু হলে নাগরিকত্ব সংক্রান্ত কাজ আরও দ্রুত এগিয়ে যাবে। রবিবার দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে পশ্চিম বর্ধমান জেলা অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের মতুয়া সেনা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোমা ঠাকুর,লক্ষ্মণ ঘোরুই,চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ মতুয়া সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন,বাংলাদেশ থেকে বহু মানুষ এদেশে এসেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে টালবাহানা করা হয়েছে এবং বিভিন্ন সরকারি পরিষেবা থেকেও তাঁদের বঞ্চিত থাকতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি,বর্তমানে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এদিন মতুয়া সেনার নতুন কমিটি গঠন প্রসঙ্গেও সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বার্তা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য,সংগঠনকে নতুনভাবে সাজানো হয়েছে। শুধু সাংগঠনিক কাজ নয়,সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করার পাশাপাশি নাগরিকত্ব সংক্রান্ত বিষয়েও মানুষকে সহযোগিতা করবে মতুয়া সেনা। মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন,বহু মানুষ বাংলাদেশ থেকে আগত। তাদের নাগরিকত্ব দিতে টালবাহানা করত বিগত তৃণমূল সরকার। নানান পরিষেবা থেকে বঞ্চিত রাখা হত। এবার কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। আমরা সংগঠনকে ঢেলে সাজালাম। এই সংগঠনের মাধ্যমে নানান সেবামূলক কাজ হবে। পাশাপাশি নাগরিকত্বের বিষয়েও সহযোগিতা করা হবে। কিছুদিনের মধ্যেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জেলা শাসকরা যেহেতু এই কাজ করবে,সে জন্য কাজ আরও তরান্বিত হবে। এদিনের অনুষ্ঠান ঘিরে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ। নতুন কমিটি গঠনের পাশাপাশি নাগরিকত্বের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণাকে ঘিরে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments