আসানসোল,৬ সেপ্টেম্বরঃ দীর্ঘ ২০ বছর পর রূপনারায়নপুর বাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল। শেষবার ২০০৬ সালে রূপনারায়ানপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল। প্রতি তিন বছর পর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ার নীতি থাকলেও পরবর্তী সময়ে আর কোন নির্বাচন হয়নি। ২০ বছর আগেরকার কমিটি দীর্ঘ প্রায় ২ যুগ ধরে জোরাতালি দিয়ে চালানো হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সহ সাংগঠনিকভাবে ব্যবসায়ীদের সুসংগঠিত করার কোন কর্মকান্ড দেখা যায়নি। সংগঠনটির রেজিস্ট্রেশন,সমিতির কার্যালয়,বাজার ব্যবস্থাপনা ও পাবলিক টয়লেট স্থাপন করার মতো অতি প্রয়োজনীয় কাজগুলোও সে কমিটির মাধ্যমে এতো দীর্ঘ দিনেও সম্ভব হয়নি। সাধারণ ভোটারদের অভিযোগ, সাংগঠনিক দক্ষতা,সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা,ন্যায্য কথা বলা ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো সাহস ছিলো না তাদের। বস্তুত এতদিন সংগঠনটি ছিলো নামমাত্র পদ-পদবীর মধ্যেই সীমাবদ্ধ। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিশ্বনাথ রুজ বলেন,২০ বছর ধরে বাজার কমিটি থাকলেও সেরকম কিছু কাজ হয়নি। এবার ব্যবসায়ী,দোকানদারেরা তাকে চেয়েছেন তাই তিনি দায়িত্বশীল ও সচেতন ভোট প্রয়োগের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ,শক্তিশালী,কার্যকর ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তোলার সুদৃঢ় সংকল্প নিয়েছেন। তিনি জানান, এই নির্বাচনে তিনি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও সম্পাদক এর নির্বাচন ও সেক্টর ৬ এর নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। তিনি জানান,বাজারে একাধিক সমস্যা রয়েছে। যেমন বাজারে কোন মহিলা বা পুরুষ টয়লেট নেই,থাকলেও অকেজো হয়ে পড়ে রয়েছে। যেখান সেখান নোংরা আবর্জনায় পরিপূর্ণ। অগ্নি নির্বাপণ নিয়ে তিনি জানান এই অঞ্চলে আগুন লাগলে আসানসোল থেকে নয়তো চিত্তরঞ্জন থেকে দমকল ডাকতে হয়,দোকানে আগুন লেগে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। এবার এই সমস্ত বিষয়গুলি দেখা হবে।
২০ বছর পর রূপনারায়নপুর বাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল
RELATED ARTICLES



