Monday, September 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবর্ধিত হারে বার্ধক্য ভাতা প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দুর্গাপুরেও কর্মসূচি

বর্ধিত হারে বার্ধক্য ভাতা প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দুর্গাপুরেও কর্মসূচি

দুর্গাপুর,৭ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নবান্ন সভা ঘর থেকে বর্ধিত হারে বার্ধক্য ভাতা,বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই মাস থেকে এই প্রকল্পের উপভোক্তারা ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করে পাবেন। নবান্ন সূত্রে জানানো হয়েছে আজ অর্থাৎ  ৭ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ২ থেকে ৩ দিনের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রতীকী চেক প্রদানের মাধ্যমে রাজ্য জুড়ে এই বর্ধিত অর্থ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও এই কর্মসূচী পালিত হয়। নবান্নের সেই অনুষ্ঠান ভার্চুয়ালি দেখানো হয়। এদিন প্রতিটি ইউএলবি- কে ন্যূনতম ১০০ জন যোগ্য উপভোক্তাকে নিয়ে এই কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী দুর্গাপুরেও ১০০ জন উপভোক্তার উপস্থিতিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিবিটি ব্যবস্থার মাধ্যমে পরিষেবা প্রদানের ক্ষেত্রে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা সঠিক রয়েছে কি না,তাও পরীক্ষা করে নেওয়া হয়। সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই,মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল,দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের আধিকারিকরা। পুরো কর্মসূচীটি পরিচালনার দায়িত্বে ছিল দুর্গাপুর পুরসভা। সরকারি আর্থিক সহায়তা বৃদ্ধির খবর পেয়ে উপভোক্তাদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments