Tuesday, September 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গখনির ভিতরে ‘হাওয়া’ না থাকার জন্যই প্রাণ গেল শ্রমিকের

খনির ভিতরে ‘হাওয়া’ না থাকার জন্যই প্রাণ গেল শ্রমিকের

অন্ডাল,৭ সেপ্টেম্বরঃ  খনির ভিতরে পর্যাপ্ত হাওয়া নেই আর সেকারনেই খনিতে নেমে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। এমনই অভিযোগ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা। অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে নন্দলাল হরিজন নামে এক ইসিএলের শ্রমিকের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে এমনই অভিযোগ। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে খনির ভিতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শ্রমিক নেতাদের অভিযোগ, খনির গভীরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতিতেই নন্দলালের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের। খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি। ঘটনার কারণ এবং খনির ভিতরে বায়ু চলাচলের ব্যবস্থা নিয়ে ইসিএলের আধিকারিকদের বক্তব্য জানতে চাওয়া হলেও তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ফলে শ্রমিক নেতাদের অভিযোগের পাশাপাশি জোরালো হচ্ছে আরও একটি প্রশ্ন—নিরাপত্তার ঘাটতি থাকলে তার দায় কার?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments