দুর্গাপুর,৭ সেপ্টেম্বরঃ জাতীয় সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা রুখতে ফের কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। জাতীয় সড়কে টোটো ও অটো চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম অমান্য করে একাধিক যানবাহন উঠে পড়ছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার জাতীয় সড়কের বিভিন্ন অংশে বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযানের সময় নিয়ম ভেঙে জাতীয় সড়কে চলাচলকারী একাধিক টোটো ও অটো আটক করা হয়। সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়। শুধু টোটো ও অটো নয়, ভটভটি ও ভ্যানের মতো যানবাহনের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। ট্রাফিক নিয়ম না মেনে জাতীয় সড়কে উঠলেই চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জাতীয় সড়কে টোটো-অটোর বিরুদ্ধে অভিযান
RELATED ARTICLES



