সংবাদদাতা,দুর্গাপুরঃ উৎসব মানেই আনন্দ, সম্প্রীতি এবং সর্বজনীন মেলবন্ধন। সেই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রান্তিক মানুষদের উৎসবের মূলস্রোতে সামিল করে অনন্য নজির গড়ল দুর্গাপুরের শ্যামপুর কলোনির ‘মহিলা উদ্যোগ সমিতি’। চিরাচরিত প্রথা ভেঙে এ বছর তাদের গণপতি মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হল তৃতীয় লিঙ্গের মানুষদের হাত ধরে। চলতি বছরে অষ্টম বর্ষে পা দিল শ্যামপুর কলোনির এই গণেশ পুজো। পুজোর সম্পূর্ণ আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছেন এলাকার মহিলারাই। তবে এ বছর সামাজিক বার্তা দিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তৃতীয় লিঙ্গের মানুষদের। পুজো কমিটির অন্যতম কার্যকর্ত্রী মৌসুমী সরকারের উদ্যোগে এই অভিনব ভাবনার বাস্তবায়ন হয়। আবেগাপ্লুত মৌসুমী সরকার বলেন, “বহুদিনের একটি মনের আশা আজ পূর্ণ হল। সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের হাত ধরে গণপতি বাপ্পার আরাধনা শুরু করতে পেরে এবং উৎসবের আনন্দে সবাইকে একসূত্রে বাঁধতে পেরে আমরা আপ্লুত। উদ্বোধনী অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়। পুজো কমিটির মহিলা সদস্যরাও এই উদ্যোগে যথেষ্ট উচ্ছ্বসিত।
তৃতীয় লিঙ্গের মানুষদের হাত ধরে গণেশ পুজোর উদ্বোধন দুর্গাপুরে
RELATED ARTICLES



