Wednesday, September 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবেনাচিতিতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য

বেনাচিতিতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য

দুর্গাপুর,১৬ সেপ্টেম্বরঃ  স্ত্রী গিয়েছিলেন বাড়ির পাশের একটি আশ্রমে,আর স্বামী গিয়েছিলেন শ্মশানে। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে ঢুকে লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আলমারি ভেঙে দশ ভরিরও বেশি সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়েছে বলে দাবি পরিবারের। দিনের বেলায় জনবহুল এলাকায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকায়। নিবেদিতা প্লেস এলাকায় বাড়ি মোহন বন্দ্যোপাধ্যায়ের। পরিবারের দাবি,ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ঘরের আলমারি ও খাট তছনছ করে সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের অভিযোগ, চুরি হয়েছে বহু মূল্যের সোনার অলংকার। পাশাপাশি নগদ টাকাও নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। বাড়ির ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। চুরির ঘটনায় বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র ও সম্ভাব্য প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। মোহন বন্দ্যোপাধ্যায় বলেন, “দিনের বেলায় এইভাবে চুরির ঘটনায় আমরা হতবাক। আমার স্ত্রী, ছেলে এবং শাশুড়ির গয়না আলমারিতে রাখা ছিল। সব মিলিয়ে বহু সোনার অলংকার চুরি গেছে। এই ঘটনার পরে আমরা প্রায় সর্বস্বান্ত। সঠিক তদন্ত করে চুরি যাওয়া জিনিসপত্র যাতে ফিরে পাই,সেই দাবি করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments