দুর্গাপুর,১৬ সেপ্টেম্বরঃ দুর্গাপুরে অ্যালয় স্টীল প্লান্টে ১৯৬ জন ঠিকা শ্রমিকের গেট পাস কেড়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কারখানা চত্বরে। গেট পাস কেড়ে নেওয়ার প্রতিবাদে বুধবার সকালে যৌথ আন্দোলন করে সিটু ও আইএনটিইউসি। আন্দোলনের জেরে গতকাল ও আজ কারখানার তিনটি বিভাগের উৎপাদন বন্ধ হয়ে যায়। ঠিকা শ্রমিকদের গেট পাস কেড়ে নেওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শ্রমিক সংগঠন বিএমএসের বিরুদ্ধে। শ্রমিক সংগঠন সিটু ও আইএনটিইউসির দাবি,অবিলম্বে ১৯৬ জন শ্রমিকের গেট পাস ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ঠিকা শ্রমিকদের চাকরির স্থায়িত্ব,কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শিল্পক্ষেত্রে স্বাভাবিক শ্রমিক-মালিক সম্পর্ক বজায় রাখার দাবি জানানো হয়। বর্তামানে অ্যালয় স্টিল প্লান্টে প্রায় ১১৯৬ জন ঠিকা শ্রমিক কর্মরত। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বৈঠকে বসেন অ্যালয় স্টিল প্লান্ট কর্তৃপক্ষ। সূত্রের খবর,ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করতে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি জানিয়েছেন,স্থানীয় শ্রমিকদের গেটপাস ফিরিয়ে দেওয়া হবে তবে ভিন জেলার শ্রমিকরা তাদের গেট পাস ফেরত পাবেন না। এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে,বিএমএস নিজেদের লোক ঢোকানোর জন্যই কর্মরত ঠিকা শ্রমিকদের গেট পাস কেড়ে নিয়েছে।
দুর্গাপুরে ঠিকা শ্রমিকদের গেট পাস কেড়ে নিল বিএমএস
RELATED ARTICLES



