দুর্গাপুর,১৮ সেপ্টেম্বরঃ শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত দুর্গাপুর দমকল কেন্দ্র। প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে সাড়ম্বরে পালিত হলো বিশ্বকর্মা পুজো। এ বছর এই পুজো ৪০ তম বর্ষে পদার্পণ করল। শুক্রবার সকাল থেকেই অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা নিজেদের উদ্যোগে বিশ্বকর্মা দেবের আরাধনায় মেতে ওঠেন।অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরাই নিজেদের খরচে প্রতি বছর এই পুজোর আয়োজন করে থাকেন। পুজোকে ঘিরে সকাল থেকেই কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিয়ম মেনে পুজো ও অঞ্জলির পাশাপাশি প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মী ও অন্যান্যদের জন্য ভোগের আয়োজন করা হয়। দীর্ঘ চার দশক ধরে চলে আসা এই পুজো কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অন্যতম উপলক্ষ হয়ে উঠেছে।
দুর্গাপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে বিশ্বকর্মা পুজো
RELATED ARTICLES



