Friday, October 2, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিতর্ক

১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিতর্ক

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ,কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। ভাঙচুরের পর কার্যালয়ে নতুন তালাও লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের আরও অভিযোগ,কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু জিনিসপত্র ভেঙে পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। তৃণমূল নেতা রাজু সিং বলেন, পুলিশ প্রশাসনের পাশাপাশি এলাকার বিজেপি বিধায়কের কাছেও দলীয় কার্যালয়টি ফিরে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে,তাদের লোকজনেরা ভাঙচুরের ঘটনায় যুক্ত নয় জানিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই পাল্টা অভিযোগ তুলে জানান,এলাকার তৃণমূল নেতা রাজু সিংয়ের নেতৃত্বে স্থানীয় বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এবং তাঁদের দলীয় কার্যালয় পরিষ্কার করানোর অভিযোগও রয়েছে। সেই ঘটনারই প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments