সংবাদদাতা,দুর্গাপুরঃ অফিসের মধ্যেই সেচ দফতরের এক রাজস্ব আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। মৃত আধিকারিকের নাম অলোক দাস (৫৩)। তিনি দুর্গাপুর ডিভিশনের সেচ দফতরে রাজস্ব আধিকারিক পদে কর্মরত ছিলেন। তাঁর অফিস ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,অফিসের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকেই অলোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, অলোক দাসের বাড়ি নদিয়ার কল্যাণীতে। কর্মসূত্রে দীর্ঘদিন তিনি দুর্গাপুরে থাকতেন। কী কারণে তাঁর মৃত্যু হল,তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ।
দুর্গাপুরে সেচ দফতরের আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার
RELATED ARTICLES



