সংবাদদাতা,দুর্গাপুরঃ এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার বাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা তরুন রাম নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ। জানা গেছে, ওই নাবালিকার বাবা ও মা দুজনেই দিন মজুরের কাজ করেন,তাই বেশির ভাগ সময় তারা বাড়ির বাইরে থাকেন। সেই সুযোগে অভিযুক্ত যুবকের নাবালিকার বাড়িতে যাতায়াত শুরু হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ,নাবালিকাকে ভয় দেখিয়ে এবং ফুসলিয়ে একাধিকবার যৌন নির্যাতন চালানো হয়। সোমবার দুপুরে নাবালিকার মা আচমকাই বাড়িতে ফিরে অভিযুক্ত যুবককে নাবালিকার সঙ্গে দেখতে পান বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর নাবালিকার মা দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তরুণ রামকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
দুর্গাপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক
RELATED ARTICLES



