Sunday, November 22, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে আছড়ে পড়ল চারচাকা গাড়ি

নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে আছড়ে পড়ল চারচাকা গাড়ি

দুর্গাপুর,২২ নভেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মেরে সোজা নিচে আছড়ে পড়ল একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক। পুলিশ তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দুর্গাপুরের ডিভিসি মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি চারচাকা গাড়ি। সিটি সেন্টার চার্চের সামনে পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে সজোরে ধাক্কা মেরে প্রায় উড়ে গিয়ে কালভার্টের নিচে পড়ে যায়। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন। তাঁরা দেখতে পান,কালভার্টের নিচে দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে গাড়িটি। ভিতরে আটকে রয়েছেন চালক। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। পুলিশের তৎপরতায় গাড়ির ভিতর থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে,কালভার্টের নিচে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পরে ক্রেনের সাহায্যে উদ্ধার করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments