Tuesday, October 6, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গউদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী,শঙ্করপুরের পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী,শঙ্করপুরের পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

সংবাদদাতা,দুর্গাপুরঃ  আগামী ১৪ অক্টোবর চতুর্থীর দিন দুর্গাপুরে একাধিক বড় বাজেটের দুর্গাপুজোর উদ্বোধনে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন পুজো মণ্ডপে। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম শংকরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। মুখ্যমন্ত্রীর আগমন এবং পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের বিপুল ভিড়ের কথা মাথায় রেখে মঙ্গলবার শংকরপুর পুজো মণ্ডপের ব্যবস্থা পরিদর্শন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার। পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা,ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন। কমিটিকে তিনি জানিয়েছেন,মন্ডপের প্রবেশ ও প্রস্থান পথ আরও কিছুটা প্রশস্ত করতে। গত বছরও শংকরপুরের এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবছর আরও পরিকল্পিতভাবে ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা যাতে সুষ্ঠু ও নিরাপদে মণ্ডপে প্রবেশ করতে পারেন এবং কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিষয়গুলিই বিশেষভাবে পরিদর্শন করেন পুলিশ কমিশনার। পাশাপাশি দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত এবং সুশৃঙ্খল ব্যবস্থা রয়েছে কি না, মণ্ডপে যাতায়াতের পথে যানজটের সম্ভাবনা কোথায় রয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখেন তিনি। পুজোর কয়েকদিনে বাড়তি ভিড় সামলাতে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কমিশনার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments