সংবাদদাতা, দুর্গাপুর: পালা বদলের পর এবারই প্রথম
বাংলায় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো উপলক্ষে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হলো এবার মহাষ্টমীর দিন সারা রাজ্যে মদের দোকান বন্ধ রাখা। রাজ্যের সনাতনী সংস্কৃতি ও দুর্গাপুজোর পবিত্রতা রক্ষা করতে এই ধরনের বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এক্সাইস কমিশনারের আদেশ অনুসারে আজ সোমবার মহা অষ্টমীর দিন সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা ব্যাপী সমস্ত বার এ মদ বিক্রি নিষিদ্ধকরণ অর্থাৎ ড্রাই ডে পালন করা হচ্ছে। একই সঙ্গে সমস্ত মদের দোকান, ক্লাব সহ স্টার ক্যাটাগরির হোটেল গুলিতেও মদ বিক্রি বন্ধ। এই আদেশ পালনের জন্য আবগারী-আধিকারিকগণ সকাল থেকে কঠোর ভাবে নজরদারি করে চলেছেন। দুর্গাপুরেও সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান, বার ও হোটেলে মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ। প্রসঙ্গত আগে কেবল দশমীর দিন এই নিষেধাজ্ঞা জারি থাকত। এবারই প্রথম মহাষ্টমীর দিন রাজ্যে মদ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক সিদ্ধান্তে মহাষ্টমীতে রাজ্যে মদ বিক্রি বন্ধ
RELATED ARTICLES



