Tuesday, October 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে রামলালার জন্মদিনে শোভাযাত্রা

দুর্গাপুরে রামলালার জন্মদিনে শোভাযাত্রা

দুর্গাপুর,১৯ অক্টোবরঃ রামলালার জন্মদিন উপলক্ষে উৎসবের আবহে মাতল দুর্গাপুরের ইস্পাতনগরী। বর্ণাঢ্য বাইক যাত্রা থেকে শুরু করে ক্রেনের সাহায্যে শহর পরিক্রমা করানো হল সুবিশাল হনুমানজির মূর্তি। এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ক্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া বিশালাকার হনুমানজির মূর্তি। পাশাপাশি প্রভু শ্রীরাম,সীতা,ভরত ও শত্রুঘ্নের মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। রামলালার জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচীর অন্যতম  আকর্ষণ ছিল বাইক যাত্রা। গেরুয়া আবহ,ভক্তদের উচ্ছ্বাস এবং বিশালাকার হনুমানজির মূর্তিকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ইস্পাত নগরীতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments