Thursday, October 29, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পদযাত্রা কোক ওভেন থানার পুলিশের

নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পদযাত্রা কোক ওভেন থানার পুলিশের

সংবাদদাতা,দুর্গাপুরঃ নেশা মুক্ত সুস্থ সমাজ গড়া আমাদের সকলের লক্ষ্য। কিন্তু তা সত্বেও বিভিন্ন কারনে এক শ্রেণীর মানুষ নেশার কবলে পড়ে যেমন নিজেদের জীবন বরবাদ করে তেমনই তার প্রভাব পড়ে সমাজেও। সেই সর্বনাশা নেশা থেকে যাতে সমাজকে মুক্ত রাখা যায় এবং এবিষয়ে মানুষকে সচেতন করা যায়,সেই লক্ষ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার উদ্যোগে বুধবার একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে বের হয়ে দুর্গাপুর স্টেশন চত্বর পরিক্রমা করে ফের থানায় এসে শেষ হয়। পদযাত্রায় অংশ নেন কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মন্ডল এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। রিহ্যাবিলিটেশন সেন্টারের বেশ কয়েকজন সদস্যও এই পদযাত্রায় অংশ নিয়ে সাধারণ মানুষের কাছে নেশার ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি নেশাগ্রস্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানান। নেশামুক্ত সমাজ গড়তে সচেতনতা,সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ,কোক ওভেন থানার এই কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments