Tuesday, October 27, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গতৃণমূল ভবনে দলীয় লোগো ও পতাকা নিয়ে বিজেপির আপত্তি

তৃণমূল ভবনে দলীয় লোগো ও পতাকা নিয়ে বিজেপির আপত্তি

বাঁকুড়া,২৬ অক্টোবরঃ তৃণমূল ভবনে দলীয় লোগো ও পতাকা লাগানো থাকাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বাঁকুড়া শহরের ৯ নম্বর ওয়ার্ডে বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত তৃণমূল ভবনে। নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে, বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি যারা এমন করছে তারা সঠিকভাবে আইন কানুন সংবিধান ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানেন না। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সদস্য কৌশিক পাঠকের অভিযোগ,নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসের নাম ও লোগো এই মুহূর্তে ফ্রিজ করা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে বাঁকুড়া বাইপাসে থাকা তৃণমূল ভবনে দলের লোগো ও পতাকা ব্যবহার করা হচ্ছে?  তিনি জানান,বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নজরেও আনা হবে। অন্যদিকে,তৃণমূলের জয়েন্ট কনভেনার সুব্রত দরিপা বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেছেন,কোনও অভিযোগ তোলার আগে নির্বাচন কমিশনের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সঠিক তথ্য জানা প্রয়োজন। রাজনৈতিক বক্তব্য রাখার ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই করা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments