দুর্গাপুর,১০ নভেম্বরঃ বাইরে মোমোর দোকানের হোর্ডিং দেওয়া একটি দোকানে দীর্ঘদিন ধরে আধার কার্ড, ভোটার কার্ড তৈরীর ব্যবসা চলে আসছে। সরকারী নিয়ম মানা হয় না এবং সেই সঙ্গে কার্ড বানাতে অতিরিক্ত টাকাও নেওয়া হচ্ছে,এই অভিযোগ তুলে দোকান মালিককে বের করে দোকানের শাটার নামিয়ে দিল বিজেপি স্থানীয় বিজেপি কর্মীরা। মঙ্গলবার দুর্গাপুর থানার প্রান্তিকা পাঁচ মাথা মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। বিজেপির দলীয় কার্যালয়ের পাশে এই একটি দোকান রয়েছে। সেইখানেই দীর্ঘদিন ধরে ভোটার, আধার প্যান কার্ড সহ নানারকম কার্ড তৈরি হয়। অভিযোগ, সরকারি নিয়ম লংঘন করেও অনেক ক্ষেত্রে কার্ড বানিয়ে দিচ্ছে দোকানদার। ঘটনা জানতে পেরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠছে যেখানে বিজেপির দলীয় কার্যালয় রয়েছে সেখানেই তৃণমূল আমলে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। তৃণমূল নেতাদের মদতে এইসব কাজ হতো। বিজেপির অভিযোগ, যারা এই দেশের নাগরিক নয় তাদেরও কার্ড বানিয়ে দেওয়া হতো। ১ নম্বর মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদক অতুল বাগদি অভিযোগ করেন, “তৃণমূল আমল থেকে এ ধরনের কাজ করছে এরা। তৃণমূল নেতাদের মোটা টাকা নিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়ার ও কাজ করত এরা। বর্তমানে আর এসব চলবে না। বৈধ নথি থাকতে হবে আর অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আমরা পুলিশের কাছে আবেদন করেছি ব্যবস্থা গ্রহণের জন্য”।দোকানের মালিক মুকেশ কুমার সাউ বলেন, “এক বছর ধরে দোকান করেছি। আগে মোমোর দোকান ছিল। বর্তমানে আমি অনলাইন দোকান করেছি। তবে অনলাইন দোকান করতে কোন অনুমতি লাগে কিনা আমার জানা নেই। আমি অতিরিক্ত টাকা নেই না। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে”।
আধার-ভোটার কার্ড তৈরীর দোকান বন্ধ করে দিল বিজেপি
RELATED ARTICLES



