Thursday, November 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিজেপি নেতা শ্যাম দাসের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজেপি নেতা শ্যাম দাসের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুর,১২ নভেম্বরঃ দুর্গাপুরের জব্বরপল্লির খুন হওয়া বিজেপি নেতা শ্যাম দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অঘিকারী। একই সঙ্গে তাঁর পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং নিহত শ্যাম দাসের স্ত্রী কাজ করতে চাইলে তাকে চাকরী দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী। উল্লেখ্য,এদিন বাঁকুড়ায় একাধিক কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য বাঁকুড়া যাওয়ার পথে অন্ডাল বিমান বন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের জিতেন্দ্র তেওয়ারী ছাড়াও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। সেখানেই জব্বরপল্লির বিজেপি নেতা শ্যাম দাসের পাশে থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী। জিতেন্দ্র তেওয়ারী জানান, নিহত বিজেপি কর্মীর পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান এবং নিহত শ্যাম দাসের স্ত্রী কাজ করতে চাইলে তাকে চাকরী দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একথা জেলা শাসক ও পুলিশ কমিশনারকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য,জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে লোহার রড ও বাঁশ দিয়ে মারধরের অভিযোগে মৃত্যু হয় বিজেপি নেতা শ্যাম দাসের। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাঁর পরিবারের আর্থিক সহায়তা ও স্ত্রীর কর্মসংস্থানের আশ্বাস দিল রাজ্য সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments