Thursday, November 12, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গচিত্তরঞ্জনের ইঞ্জিনের প্রশংসায় নবীন জিন্দাল,ইঞ্জিন কেনার আগ্রহ প্রকাশ

চিত্তরঞ্জনের ইঞ্জিনের প্রশংসায় নবীন জিন্দাল,ইঞ্জিন কেনার আগ্রহ প্রকাশ

সংবাদদাতা,চিত্তরঞ্জনঃ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা পরিদর্শনে আসেন বিশিষ্ট শিল্পপতি তথা জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান নবীন জিন্দাল। কারখানার উৎপাদিত ইঞ্জিনের গুণমান ও প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করলেন তিনি। কারখানা পরিদর্শনে এসে তিনি জানান,আন্তর্জাতিক মানের ইঞ্জিন তৈরি হচ্ছে চিত্তরঞ্জনে। তাঁর সংস্থার জন্য আগামী দিনে এখান থেকে একাধিক ইঞ্জিন কেনার পরিকল্পনা রয়েছে বলেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি জানান,বিদেশ থেকে যে ইঞ্জিন আমদানি করা হয়,সেই মানের ইঞ্জিন এখানে তৈরি হচ্ছে। তাই বেশ কয়েকটি ইঞ্জিন কেনার বিষয়ে তিনি উৎসাহী। পাশাপাশি,পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেন নবীন জিন্দাল। তবে রাজ্যে জিন্দাল গোষ্ঠীর নতুন কোনও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কি না,সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। নবীন জিন্দালের এই আগমন নিয়ে কারখানার কর্মী মহল থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন ইতিবাচক ভাবনা ভেবেছেন। তারা জানিয়েছেন,নবীন জিন্দালের এই আগমনে যদি কারখানার উন্নতি হয় তবে তারা বিষয়টিকে স্বাগত জানাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments