Saturday, November 21, 2026
Google search engine
HomeUncategorized২৪ ঘন্টার মধ্যেই চুরির গাড়ী উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ

২৪ ঘন্টার মধ্যেই চুরির গাড়ী উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ

দুর্গাপুর,২১ নভেম্বরঃ চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি তৎপরতার সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করে তা মালিকের হাতে তুলে দিল কোক ওভেন থানার পুলিশ। গাড়ি ফিরে পেয়ে পুলিশের এই তৎপরতায় মুগ্ধ হয়েছেন গাড়ির মালিক রমেশ কুমার সিং।তিনি বলেছেন পুলিশ এতো তাড়াতাড়ি গাড়িটি উদ্ধার করে দেবে সেটা তিনি ভাবতে পারেননি। তিনি তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকায় ভূয়ষী প্রশংসা করেন।বিহারের ঔরাঙ্গাবাদ থেকে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসার সঙ্গেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা মনোজ চক্রবর্তী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ,ধৃত মনোজ চক্রবর্তী গাড়ির চুরির ঘটনায় যুক্ত রয়েছে। গত ১৯ নভেম্বর কোক ওভেন থানার অন্তর্গত রাতুরিয়া হাউসিং কলোনির বাসিন্দা রমেশ কুমার সিং তার গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ১৮ তারিখ দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে নিজের টাটা সুমো গাড়িটি পার্ক করে খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন রমেশ। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গায় তাঁর গাড়িটি আর নেই। আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কোক ওভেন থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। কোক ওভেন থানার আধিকারিক অঞ্জন মণ্ডল দ্রুত এএসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করেন। তদন্তে নেমে গোপন সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। সেই সূত্র ধরেই বিহারের অরঙ্গবাদে অভিযান চালানো হয়। ধৃত মনোজ চক্রবর্তীকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ এখন ধৃত মনোজকে জিঙ্গাসাবাদ করে জানতে চাইছে সে কোনো গাড়ি চক্রের সঙ্গে জড়িত কি না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments