সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়ার ৫ অভিযাত্রীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করা হল মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে। একথা জানান বাঁকুড়ার জেলা শাসক অনীশ দাসগুপ্ত এবং মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারগুলির সাথে দেখা করার কথা ছিল বাঁকুড়া সার্কিট হাউসে পরে সার্কিট হাউসের বদলে সতীঘাটে অস্থায়ী হেলিপ্যাড কয়েকজনের সাথে কথা বলে আগামী ২১ তারিখ ফের তাদের পরিবারগুলির সাথে কথা বলার আশ্বাস দেন। বাঁকুড়ার শালবনী ও কেশিয়া গ্রামের অভিযাত্রী ৫ পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। প্রসঙ্গত বাঁকুড়ার ৫ অভিযাত্রী উত্তরাখন্ডের কেদারতালে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। পরে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়ার তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এখন একজনের কোন খোঁজ মেলেনি। জেলা প্রশাসনের তরফে ৫ পরিবারের হাতেই আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। এখন যাকে পাওয়া যায়নি তাকে খুঁজে যেভাবে বাকিদের পৌঁছে দেওয়া হয়েছে তাকেও সেভাবেই পৌঁছে দেওয়ার দাবি করেন মৃতের পরিবার।
বাঁকুড়ার ৫ অভিযাত্রীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান
RELATED ARTICLES



