Monday, August 10, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গআগের সরকার আদিবাসীদের উন্নয়ন করেনি-অগ্নিমিত্রা

আগের সরকার আদিবাসীদের উন্নয়ন করেনি-অগ্নিমিত্রা

আসানসোল,৯ আগষ্টঃ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলের রবীন্দ্র ভবনে সর্বভারতীয় আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সর্বভারতীয় আদিবাসী মহিলা কমিটির অন্যান্য পদাধিকারী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বর্তমান রাজ্য সরকারের বাস্তবায়িত প্রকল্পগুলি এবং কিভাবে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন,আগের সরকারের  শাসনকালে আদিবাসী সম্প্রদায়কে শোষণ করা হয়েছিল। তাদেরকে ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছিল। আদিবাসীদের কোন উন্নয়ন হয়নি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরো বলেন,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায়ের জন্য ক্রমাগত কাজ করে চলেছে। মাত্র তিন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন সংক্রান্ত কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন। যা ভবিষ্যতে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে আরো গতি আনবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments