Tuesday, April 21, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গরূপনারায়ণপুরে ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন এলাকা

রূপনারায়ণপুরে ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন এলাকা

আসানসোল,২১ এপ্রিল: ভরদুপুরে বীভৎস গরমের মধ্যেই হঠাৎ করে আগুন লেগে যায় রূপনারায়ণপুরের কেন্দ্রস্থল ডাবর মোড় বাস স্ট্যান্ডের ঠিক পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুন গ্রাস করে নেয় ট্রান্সফরমারের নিচে পাশে থাকা একাধিক অস্থায়ী খাবারের দোকানকে। কিছুক্ষণের মধ্যেই সেই সব দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। মারাত্মক আওয়াজে পথ চলতি মানুষজন গাড়ি থেকে পড়ে যান। এদিকে বেশ কয়েকদিন ধরেই এলাকায় বিদ্যুতের অব্যবস্থা চলছে। ঘনঘন কারেন্ট যাচ্ছে আসছে। বীভৎস গরমে মানুষ গলদ ধর্ম হচ্ছে। এই অবস্থায় রূপনারায়ণপুর বিদ্যুৎ অফিস থেকে কয়েক হাত দূরে ডাবর মোড়ের ট্রান্সফরমারে ভয়াবহ আগুন এবং বিস্ফোরণ এলাকায় মারাত্মক আতঙ্কের সৃষ্টি করেছে। দুপুর প্রায় পৌনে দুটো নাগাদ এই আগুন লাগলেও আড়াইটার সময়ও আগুন নেভানোর কোন প্রশাসনিক উদ্যোগ দেখা না যাওয়ায় স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু পরে অবশ্য চিত্তরঞ্জন থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। মারাত্মক এই গরমে রূপনারায়ণপুর এখন বিদ্যুৎহীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments