দুর্গাপুর,১১ নভেম্বরঃ বাংলার অন্যতম উৎসব কালীপুজো ও দীপাবলীর পরেই আরও এক উৎসব ঘিরে মেতে ওঠে বাংলা। পারিবারিক মেলবন্ধনের এক আবেগঘন সম্পর্ক হল ভাই বোনের ভালোবাসা। বহু বছর ধরে চলে আসা এই ঐতিহ্যপূর্ণ উৎসব হল ভ্রাতৃ দ্বিতীয়া তথা ভাই ভোঁটা। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে এই উৎসবের আনন্দে মেতে ওঠে পরিবারগুলি। কোথাও বোন বা দিদি চলে আসে ভাই বা দাদার বাড়ি আবার কোথাও ভাই-দাদারা ছুটে যায় বোন-দিদির কাছে। যেমন দেখা গেল দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বে থাকা তরুন রায় শত ব্যস্ততার মধ্যেও পবিত্র ভাইফোঁটা উপলক্ষ্যে উপস্থিত হলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের অধীন বালিজুড়ি গ্রামে দিদির বাড়িতে। সারা বছর বিভিন্ন কর্মসূচীতে ব্যস্ত থাকলেও এই বিশেষ দিনে তিনি চলে আসেন দিদির কাছে। দিদির শ্বশুরালয়ের ভিটেতে প্রতি বছরই খুব বড় করে আয়োজিত হয় ভাই ফোঁটার পারিবারিক অনুষ্ঠান। প্রতি বছরই ভাইবোন ও তাঁদের পরবর্তী প্রজন্মের সন্তান সন্ততিদের উপস্থিতিতে ভাইফোঁটা অনুষ্ঠান যেন এক পারিবারিক মিলনোৎসবে পরিণত হয়। তরুণ বাবু ছাড়াও তাঁর ভাই বরুণ রায় ও পরিবারের অন্যান্য সদস্যদের কপালে মঙ্গল তিলক পরিয়ে তাঁদের সকলের অক্ষয় পরমায়ু প্রার্থনা করেন তরুণ বাবুর দিদি। তরুণ বাবু বলেন,প্রতি বছরই শত ব্যস্ততার মধ্যেও সব ভাইবোন একসঙ্গে মিলিত হওয়ার আনন্দই আলাদা। পায়েস মিষ্টি খাইয়ে ভাইয়েদের মঙ্গল কামনা করা হয়। চিরদিন একই নিয়মে এ বাড়িতে পালিত হয়ে আসছে এই মিলনোৎসব।ভাইফোঁটা তরুণ বাবু আরও জানান,এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। বোনেদের হাতে ভাইফোঁটা নেওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বেরোন তিনি। যতদিন তিনি জীবিত থাকবেন,ততদিন ভাইবোনের এই পবিত্র বন্ধন ছিন্ন হতে দেবেন না। একই সঙ্গে এদিন বোনেদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষার শপথেরও মন্ত্র ধ্বনি উচ্চারিত হয় এই পবিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়েই। তরুনবাবু তাঁর বার্তায় সমস্ত দিদি ও বোনদের উদ্দেশ্যে পবিত্র এই উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবারের মতো এবারও ভাইফোঁটা নিতে দিদির বাড়ি হাজির কংগ্রেস নেতা তরুণ রায়
RELATED ARTICLES



