Friday, April 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবয়স্ক ভোটারদের হয়রানির অভিযোগ দুর্গাপুরে

বয়স্ক ভোটারদের হয়রানির অভিযোগ দুর্গাপুরে

দুর্গাপুর,২৩ এপ্রিলঃ প্রবীন তথা বয়স্ক ভোটারদের হয়রানির অভিযোগ উঠল দুর্গাপুরে। ভোটের লাইনে ভিড় থাকায় বয়স্ক ভোটারদের ভোট গ্রহন কেন্দ্রের বেশ কিছুটা দূরে অপেক্ষায় থাকতে হয়। দুর্গাপুর পশ্চিম (২৭৭) কেন্দ্রের ১৫২–১৫৬ নম্বর বুথে ভোটারদের হয়রানির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ,মাইকেল মধুসূদন কলেজে প্রবীণ ভোটারদের দীর্ঘ সময় কড়া রোদের মধ্যে বাইরে বসিয়ে রাখা হয়। পরিস্থিতি পরিদর্শনে এসে তৃণমূল প্রার্থী কবি দত্ত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, জওয়ানরা অমানবিক আচরণ করছেন এবং কারও কথা শুনছেন না। বিশেষ করে অধিকাংশ ভোটারই সত্তরের ঊর্ধ্বে হওয়ায় তাঁদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা অত্যন্ত কষ্টকর বলে তিনি জানান। এ ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা (যেমন ছায়া,বসার জায়গা,অগ্রাধিকার) থাকার কথা। কিন্তু সেসবের কোনো ব্যবস্থা করা হয়নি বলে তৃণমূল প্রার্থী কবি দত্তের অভিযোগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments