Saturday, August 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমহকুমা হাসপাতালে ১০টি হুইল চেয়ার দিলেন বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই 

মহকুমা হাসপাতালে ১০টি হুইল চেয়ার দিলেন বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই 

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের সুবিধার কথা মাথায় রেখে ১০টি হুইল চেয়ার প্রদান করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই হুইল চেয়ারগুলি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে হুইল চেয়ারের অভাব ছিল। ফলে বয়স্ক,অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম রোগীদের ওয়ার্ড থেকে বিভিন্ন বিভাগে নিয়ে যেতে রোগীর পরিজন এবং হাসপাতাল কর্মীদের সমস্যা হচ্ছিল। পর্যাপ্ত হুইল চেয়ার না থাকায় অনেক সময় রোগীদের দুর্ভোগও বাড়ত। এই পরিস্থিতির কথা বিবেচনা করেই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই নিজের উদ্যোগে ১০টি নতুন হুইল চেয়ার হাসপাতালকে প্রদান করেন। এবিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজ ও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান,এই হুইল চেয়ারগুলি চালু হলে হাসপাতালে চিকিৎসার জন্য আসা অসুস্থ ও চলাফেরায় অক্ষম রোগীরা অনেক বেশি সুবিধা পাবেন। রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়া সহজ হবে এবং তাদের ভোগান্তিও অনেকটাই কমবে। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়ে বলেছে নতুন হুইল চেয়ারগুলি রোগী পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments