Saturday, October 17, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদামোদরের ঘাটে নবপত্রিকা স্নান,পালকিতে ফিরল কলাবউ

দামোদরের ঘাটে নবপত্রিকা স্নান,পালকিতে ফিরল কলাবউ

আসানসোল,১৭ অক্টোবরঃ শনিবার সকালে মহাসপ্তমীর পুজোকে কেন্দ্র করে দামোদর নদের ঘাটে দেখা গেল এক বিশেষ ধর্মীয় আয়োজন। প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে পালকিতে করে নবপত্রিকা বা কলাবউকে নিয়ে যাওয়া হয় দামোদর  ঘাটে। ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তদের উপস্থিতিতে উৎসবের আবহে সম্পন্ন হয় নবপত্রিকার স্নান ও পুজো-অর্চনা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নান দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ আচার। কলাগাছ-সহ নয়টি উদ্ভিদকে একত্রে বেঁধে নবপত্রিকা তৈরি করা হয়,যা সাধারণভাবে ‘কলাবউ’ নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নবপত্রিকার মধ্যে দেবী দুর্গার নয়টি শক্তির প্রতীকী প্রকাশ রয়েছে। পুরোহিতের উপস্থিতিতে দামোদরের ঘাটে বেদমন্ত্র উচ্চারণ ও ধর্মীয় রীতিনীতি মেনে নবপত্রিকার স্নান সম্পন্ন হয়। এরপর পুজো-অর্চনা শেষে ঢাকের বাদ্যি ও ভক্তদের উপস্থিতিতে পালকিতে করেই কলাবউকে ফিরিয়ে আনা হয় মন্দিরে। সেখানে মহাসপ্তমীর পুজোর পরবর্তী ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। সব মিলিয়ে ঢাকের শব্দ,শঙ্খধ্বনি,বেদমন্ত্রের উচ্চারণ এবং ভক্তদের উৎসাহ-উদ্দীপনায় দামোদর নদীর ঘাটে তৈরি হয় এক ভক্তিময় ও উৎসব মুখর পরিবেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments