সংবাদদাতা,দুর্গাপুরঃ থিমের পুজোয় বাদ গেল না নেপালে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগও। সেই বিপর্যয়ের শিকার হয়েছে হাজার হাজার মানুষ। দুর্গাপুরের কয়েকজন পর্যটকও নেপালে বেড়াতে গিয়ে আর তাদের কোনো খোঁজ মেলেনি। সেই ভয়াবহ ও বেদনাময় পরিস্থিতির কথা মনে রেখে এবং বিপর্যয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করে এবার দুর্গাপুরের প্রান্তিক ক্লাব পুজোর থিম করেছে ‘চোখের জলে ভাসছে নেপাল’। এই থিমের মাধ্যমে নেপালের যন্ত্রণা ও আবেগের ছবি তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রায় এক মাস ধরে নিরলস পরিশ্রমে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে নানা বাস্তব নানা সামগ্রী। যেমন আসল গাড়ি,বাসনপত্র,শো কেস,সিলিন্ডার এবং জলের মতো উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। অভিনব এই নির্মাণশৈলীর মধ্য দিয়ে দর্শনার্থীদের সামনে একটি ভিন্নধর্মী উপস্থাপনা তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে মাতৃরূপ,যা পুজোর আবহে যোগ করেছে আলাদা মাত্রা। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের দুর্গাপুরের প্রান্তিক ক্লাবের পুজো এবার ১৭তম বর্ষে পড়ল।
প্রান্তিক ক্লাবের পুজোর থিম-‘চোখের জলে ভাসছে নেপাল’
RELATED ARTICLES



