Wednesday, July 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

দুর্গাপুর, ৮ জুলাইঃ যখন তখন বদলি,কাজের অনিশ্চয়তা সহ একাধিক অব্যবস্থার প্রতিবাদ জানিয়ে ডিপিএলের অস্থায়ী শ্রমিকরা বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড তথা ডিপিএল-র প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় ভারতীয় মজদুর সংঘ তথা বিএমএস। প্রশাসনিক ভবনের মূল গেট অবরোধ করে শ্রমিকরা তাঁদের দীর্ঘদিনের দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দেন। তাদের অভিযোগ, শ্রমিক-বিরোধী নীতির জেরে এখনও অস্থায়ী কর্মীদের যখন-তখন বদলি করা হচ্ছে। স্থায়ীভাবে কাজের নিশ্চয়তা নেই। পাশাপাশি একাধিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। বিএমএসের নেতৃত্বের দাবি, ডিপিএল হাসপাতালের ইনডোর বিভাগ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। এছাড়াও অস্থায়ী শ্রমিকদের সরকারি নির্ধারিত হারে বেতন প্রদান,কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বকেয়া দাবিগুলি দ্রুত মেটানোর দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিক্ষোভ শেষে ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবিপত্রসহ স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments